দক্ষিণ দিনাজপুরে আসছেন অমিত শাহ, নির্বাচনের আগে তুঙ্গে বিজেপির প্রস্তুতি।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:— আগামী ১৪ তারিখ দক্ষিণ দিনাজপুর জেলায় আসতে চলেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী Amit Shah। তাঁর এই সফরকে ঘিরে জেলাজুড়ে বিজেপি শিবিরে শুরু হয়েছে চূড়ান্ত প্রস্তুতি ও ব্যস্ততা।
আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। Amit Shah-এর সভাকে কেন্দ্র করে ইতিমধ্যেই জেলায় সংগঠনিক তৎপরতা বেড়েছে।
জেলার সাধারণ মানুষও অধীর আগ্রহে অপেক্ষা করছেন, স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর বক্তব্যে কী বার্তা দেন এবং তা নির্বাচনী সমীকরণে কতটা প্রভাব ফেলতে পারে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের মুখে এই ধরনের উচ্চপর্যায়ের নেতার সফর ভোটের লড়াইয়ে নতুন মাত্রা যোগ করতে পারে। এখন দেখার, Amit Shah-এর এই সফর দক্ষিণ দিনাজপুরের নির্বাচনী পরিস্থিতিতে কতটা প্রভাব ফেলতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *