নাগরাকাটায় বিজেপির কর্মীসভা, চা শ্রমিকদের ইস্যুতে সরব নীতিন নবীন।

জলপাইগুড়ি, নাগরাকাটা, নিজস্ব সংবাদদাতা:—
উত্তরবঙ্গের রাজনৈতিক মঞ্চে বিজেপির প্রচারে আরও গতি আনতে নাগরাকাটা বিধানসভায় কর্মীসভা করলেন দলের সর্বভারতীয় সভাপতি Nitin Nabin।
নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই প্রধানমন্ত্রী Narendra Modi সহ একাধিক কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যের বিভিন্ন জেলায় প্রচারে নেমেছেন। সেই ধারাবাহিকতায় এদিন নাগরাকাটার আদিবাসী সংস্কৃতি চর্চা কেন্দ্রে কর্মীসভা আয়োজন করা হয়।
নাগরাকাটা ট্রি প্ল্যান্টার্স ক্লাবের মাঠে অস্থায়ী হেলিপ্যাডে অবতরণ করে সড়ক পথে সভাস্থলে পৌঁছান Nitin Nabin। মঞ্চে তাঁকে আদিবাসী চা শ্রমিকদের পক্ষ থেকে ‘জয় জোহার’ জানিয়ে উষ্ণ অভ্যর্থনা দেওয়া হয়। তাঁদের হাতে তুলে দেওয়া হয় চা পাতা এবং উত্তরবঙ্গের সংস্কৃতির বিভিন্ন নিদর্শন।
সভামঞ্চে উঠে ডুয়ার্সের চা শ্রমিকদের বঞ্চনার বিষয়টি তুলে ধরে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হন তিনি। শ্রমিকদের বিভিন্ন সমস্যা ও দাবি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিজেপিকে ক্ষমতায় আনার আহ্বান জানান।
বিজেপি নেতৃত্বের মতে, এই ধরনের কর্মসূচি উত্তরবঙ্গের নির্বাচনী সমীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *