
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:— ফালাকাটা বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে নেমে জনসংযোগ জোরদার করলেন নির্দল প্রার্থী দিলীপ বর্মন।
রবিবার তিনি জটেশ্বর বাজার এলাকায় ঘুরে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন। তাঁদের বিভিন্ন সমস্যা, দাবি ও অভাব-অভিযোগ মনোযোগ সহকারে শোনেন।
এদিন প্রচারের সময় আসন্ন নির্বাচনে তাঁকে সমর্থনের আবেদন জানান দিলীপ বর্মন। পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়ন এবং সবসময় মানুষের পাশে থাকার প্রতিশ্রুতিও দেন তিনি।
স্থানীয়দের সঙ্গে এই সরাসরি যোগাযোগ তাঁর প্রচারে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।












Leave a Reply