বালুরঘাটে বিজেপির প্রেসমিট, নির্বাচনী ইস্তেহারে জেলায় একাধিক উন্নয়নের প্রতিশ্রুতি।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:— দক্ষিণ দিনাজপুর জেলার বিজেপি জেলা সভাপতি Swarup Chowdhury বালুরঘাটে জেলা কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকের মাধ্যমে দলের পশ্চিমবঙ্গ নির্বাচনী সংকলন পত্রের গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতিগুলি তুলে ধরেন।
তিনি জানান, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে এই প্রতিশ্রুতিগুলি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার জন্য বিশেষ কিছু উন্নয়নমূলক পরিকল্পনার কথাও উল্লেখ করেন।
এর মধ্যে উল্লেখযোগ্য— জেলায় একটি মেডিকেল কলেজ স্থাপন, দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ এবং গঙ্গারামপুরের ঐতিহ্যবাহী তাঁত শিল্পের উন্নয়ন।
বিজেপি নেতৃত্বের দাবি, এই সব প্রকল্প বাস্তবায়িত হলে জেলার সামগ্রিক উন্নয়নে নতুন দিশা খুলে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *