
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:— চৈত্র মাসের শেষে গাজন উৎসবকে ঘিরে ভক্তদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা চরমে। এই আবহেই সমাজসেবামূলক উদ্যোগে এগিয়ে এল শালবনির মন্ডলকুপির নেতাজি সংঘ ক্লাব।
রবিবার সন্ধ্যায় ক্লাবের উদ্যোগে প্রায় ৩০০ জন গাজন ভক্তদের হাতে ফল তুলে দেওয়া হয়। ভক্তদের সেবার উদ্দেশ্যে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
এই উদ্যোগে ক্লাবের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং ভক্তদের পাশে দাঁড়িয়ে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন।
ক্লাবের সদস্য তপন ভূঁইয়া জানান, ভবিষ্যতেও এই ধরনের সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকবে তাঁদের সংগঠন।
গাজনের মতো ঐতিহ্যবাহী উৎসবের সঙ্গে সামাজিক দায়বদ্ধতার এই মেলবন্ধন এলাকায় বিশেষভাবে প্রশংসিত হয়েছে।












Leave a Reply