
মালদা, নিজস্ব সংবাদদাতা:— মালদা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী লিপিকা বর্মণ ঘোষ-এর সমর্থনে নির্বাচনী প্রচারে এসে কার্যত ঝড় তুললেন অভিনেতা সাংসদ দীপক অধিকারী (দেব)।
রবিবার বিকেলে মালদহ বিধানসভা জুড়ে তাঁর রোড শো ঘিরে তৈরি হয় ব্যাপক উন্মাদনা। পালপাড়া থেকে সদরঘাট পর্যন্ত হুড খোলা গাড়িতে প্রচার চালান তিনি।
জনপ্রিয় এই অভিনেতাকে এক ঝলক দেখতে রাস্তার দুই ধারে ভিড় জমায় অসংখ্য মানুষ। উৎসাহী সমর্থক ও সাধারণ মানুষের ঢলে কার্যত জনজোয়ারে ভাসতে দেখা যায় গোটা এলাকা।
এই রোড শোকে কেন্দ্র করে তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যেও বাড়তি উৎসাহ লক্ষ্য করা যায়, যা নির্বাচনী প্রচারে নতুন গতি এনে দিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।












Leave a Reply