
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:— ফালাকাটা বিধানসভা কেন্দ্রের মেজবিলের রাসমেলার মাঠে বৃহস্পতিবার বিকেলে আয়োজিত বিজেপির জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি নেতা তথা জনপ্রিয় অভিনেতা Mithun Chakraborty। বিজেপি প্রার্থী Dipak Barman-এর সমর্থনে আয়োজিত এই সভা ঘিরে এলাকায় উৎসাহ ছিল তুঙ্গে।
এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে ‘মহাগুরু’ তৃণমূল কংগ্রেসকে একাধিক ইস্যুতে কড়া ভাষায় আক্রমণ করেন। তাঁর বক্তব্যে উঠে আসে রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও পরিবর্তনের ডাক।
সভা ঘিরে মেজবিলের রাসমেলার মাঠে ছিল চোখে পড়ার মতো ভিড়। দূরদূরান্ত থেকে অসংখ্য মানুষ এই সভায় যোগ দেন।
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, Mithun Chakraborty-এর এই জনসভা উত্তরবঙ্গের নির্বাচনে বিজেপির পক্ষে বাড়তি উদ্দীপনা তৈরি করতে পারে।












Leave a Reply