
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:— রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরের দুর্লভগঞ্জে অবস্থিত যজ্ঞেশ্বর শিবমন্দিরে পূজো অর্চনা করে নির্বাচনী প্রচার শুরু করলেন শালবনী বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী Biman Mahato।
এদিন মন্দিরে পূজো দেওয়ার পর সুসজ্জিত শোভাযাত্রার মাধ্যমে এলাকায় ভোট প্রচার চালান তিনি। প্রচারে বিভিন্ন বাদ্যযন্ত্রের ব্যবহার লক্ষ্য করা যায়, যা এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি করে।
এই কর্মসূচিতে প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি Palash Sen-সহ একাধিক বিজেপি নেতা ও কর্মী-সমর্থকরা।
ভোট প্রচারের ফাঁকেই Biman Mahato জানান, তিনি জয়ের ব্যাপারে সম্পূর্ণ আশাবাদী এবং এলাকার মানুষ পরিবর্তনের পক্ষে রায় দেবেন বলেই তাঁর বিশ্বাস।












Leave a Reply