
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:— ফালাকাটা ব্লকের পশ্চিম দেওগাঁওয়ে শুক্রবার রাতের নির্বাচনী সংঘর্ষের ঘটনার পর শনিবার পরিস্থিতি খতিয়ে দেখতে এলাকায় পৌঁছান জেলা পুলিশ সুপার Amit Kumar Sau। তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরাও।
এদিন এলাকায় রুট মার্চ করা হয়, যাতে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তার বার্তা পৌঁছে দেওয়া যায়। পাশাপাশি পুলিশ সুপার নিজে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং ভোটারদের কাছে গিয়ে তাঁদের সমস্যা বা নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কথা শোনেন।
প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, ভয়মুক্ত পরিবেশে এবং সম্পূর্ণ স্বাধীনভাবে সকলেই তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন।
এই পদক্ষেপে এলাকায় বাড়তি নিরাপত্তাবোধ ও আস্থার পরিবেশ তৈরি হয়েছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে প্রশাসনের এই উদ্যোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।












Leave a Reply