
মালদা, নিজস্ব সংবাদদাতা:— নির্বাচন যত এগিয়ে আসছে, ততই জোরদার হচ্ছে ভোট প্রচার। মালতিপুর বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী Mausam Benazir Noor রোড শো করে শক্তি প্রদর্শন করলেন।
সোমবার সকালে দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে পীরগঞ্জ অঞ্চলের বরকল এলাকা থেকে রোড শো শুরু করেন তিনি। এরপর পীরগঞ্জ, গোকুলপুর, সুলতানগঞ্জ, রাজাপুর সহ একাধিক এলাকায় জনসংযোগ করেন।
হুডখোলা গাড়িতে চেপে গোটা এলাকা পরিক্রমা করেন Mausam Benazir Noor এবং সাধারণ মানুষের কাছে করজোড়ে ভোট প্রার্থনা করতে দেখা যায় তাঁকে।
কংগ্রেস কর্মী-সমর্থকদের উৎসাহ ও উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রার্থীর প্রচারে “মালতিপুরের আবহাওয়া বদলাতে মৌসমেই ভরসা”—এই বার্তাই তুলে ধরা হয়।












Leave a Reply