তোর্ষার ভাঙনে আতঙ্কিত কালচিনি ব্লকের বীচ বাগানের বাসিন্দারা।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ তোর্ষার ভাঙনে আতঙ্কিত কালচিনি ব্লকের বীচ বাগানের বাসিন্দারা। জমি,ঘরবাড়ি ইতিমধ্যে চলে গিয়েছে তোর্ষার জলে। এভাবে ভাঙন চলতে থাকলে কোনও একদিন বীচ বাগানের ফরেস্ট লাইন এলাকাটি তোর্ষার জলে তলিয়ে যেতে পারে বলে আশঙ্কা এলাকাবাসীদের।শুধু এবছরের বৃষ্টি নয়,গত দুবছরের বৃষ্টির পরিমাণ বেশি হওয়ায় ভয়ঙ্কর রূপ ধারণ করেছে তোর্ষা।বীচ ফরেস্ট লাইন এলাকায় তোর্ষা নদীর অনবরত ভাঙন চলছে।বেশি বৃষ্টি হলেই বীচ ফরেস্ট লাইন এলাকায় জল প্রবেশ করছে।যা আতঙ্কের কারণ এলাকাবাসীদের কাছে।
জানা গিয়েছে, নদী ভাঙনের কারণে অনেক জমি তলিয়ে গিয়েছে।এই এলাকায় বাঁধের দাবি জানাচ্ছেন এলাকাবাসীরা।প্রাণ সংশয় সব সময় লেগে রয়েছে এলাকাবাসীদের মনে।প্রশাসনের দরজায় কড়া নেড়েছেন এলাকাবাসীরা।তবে কিছুই হচ্ছে না বলে অভিযোগ এলাকাবাসীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *