জটেশ্বরে অনুষ্ঠিত হলো ‘স্বাধীনতার অমৃত মহোৎসব’ শোভাযাত্রা।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:-  স্বাধীনতার ৭৫ তম বর্ষকে স্মরণীয় করে রাখতে ফালাকাটা ব্লকের জটেশ্বরে অনুষ্ঠিত হলো ‘স্বাধীনতার অমৃত মহোৎসব’ শোভাযাত্রা। সোমবার জটেশ্বর বোর্ড ফ্রি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে এই ‘স্বাধীনতার অমৃত মহোৎসব’ এর শোভাযাত্রাটি শুরু হয়। সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রচুর পড়ুয়া শোভাযাত্রায় অংশ নেয়। জটেশ্বরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে ওই শোভাযাত্রাটি। তারপর বিদ্যালয় প্রাঙ্গনে এসে শেষ হয় শোভাযাত্রাটি। জটেশ্বর বোর্ড ফ্রি প্রাথমিক বিদ্যালয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এদিন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এদিন এই কর্মসূচী পালন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *