তৃণমূল মিডিয়া ফোর্সের আত্মপ্রকাশ হলো রানাঘাট পুরসভার চূর্ণী সভা কক্ষে।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- তৃণমূল মিডিয়া ফোর্সের আত্মপ্রকাশ হলো রানাঘাট পুরসভার চূর্ণী সভা কক্ষে। ভারতীয় জনতা পার্টির মিডিয়া সেলের মোকাবিলা করার জন্যই এই তৃণমূল মিডিয়া ফোর্সের আত্মপ্রকাশ। রাজ্য সরকারের উন্নয়নের কথাও তুলে ধরা হবে এই প্লাটফর্মে। তৃণমূল মিডিয়া ফোর্স এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর রাজ্যসভার সাংসদ আবির রঞ্জন বিশ্বাস। তৃণমূল মিডিয়া ফোর্সের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন সাংসদ আবির রঞ্জন বিশ্বাস, রানাঘাট পুরসভার পুরপ্রধান কোশলদেব বন্দ্যোপাধ্যায় সহ গ্রুপ এডমিন রথীন্দ্রনাথ ঢালী সহ অন্যান্য বিশিষ্টজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *