ভিক্ষা করার নাম করে চুরি করতে গিয়ে গ্রেফতার যাযাবর এক মহিলা

আবদুল হাই, বাঁকুড়াঃ ভিক্ষা করার নামে বাড়িতে ঢুকে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল যাযাবর এক মহিলা। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার কোতুলপুর থানার জলিঠ্যা গ্রামে। ধৃতকে আজ বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল জলিঠ্যা গ্রামে নিজের শিশু সন্তানকে কোলে নিয়ে একটি বাড়িতে ভিক্ষা করতে যান এক মহিলা। গৃহস্থ ভিক্ষা দেওয়ার পর অন্যমনস্ক হয়ে পড়লে ওই মহিলা সোজা বাড়ির ভেতরের অংশে গিয়ে চুরির চেষ্টা করে বলে অভিযোগ। বিষয়টি গৃহস্থের নজরে আসতেই ওই মহিলাকে ধরে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতর নির্দিষ্ট কোনো ঠিকানা নেই। ঘুরিয়ে ফিরিয়ে ওই মহিলা বিভিন্ন স্টেশনে থাকেন। চুরির কাজে এই মহিলার সাথে আর কেউ যুক্ত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

সাথে যেই বাচ্চা ছেলেটা কোলে আছে ওইটা ব্লার করবেন অতি অবশ্যই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *