নদীয়া চাকদহ থানার শিমুরালীর সুতারগাছি প্রাথমিক বিদ্যালয়ের এর মাঠে এক অভিনব হাট।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা : এ এক অভিনব উদ্যোগ দুই বছর কোরোনা অবহওয়ে সেই ভাবে দুর্গাপুজোর জৌলুস বাচ্চাদের মুখে হাসি ছিল না ।এই বছর কোরোনা সংক্রমণ কিছুটা কম হতেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো সেই উচ্ছাস জাগরিত হচ্ছে ।সবাই যাতে আনন্দে ভাসতে পারে তার জন্য অভিনব উদ্যোগ । নদীয়া চাকদহ থানার শিমুরালীর সুতারগাছি প্রাথমিক বিদ্যালয়ের এর মাঠে এক অভিনব হাট করা হয়েছিল সেখানে শুধুমাত্র ছোট্ট ছেলেমেয়েদের দের নতুন পোশাক এর সাথে খেলনা ও সাজার জিনিস নিজের পছন্দসই নিজে হাতে নেবে না কোনো অর্থের বিনিময়ে নয় স্রেফ ভালবাসা দুঃস্থ শিশুদের মনে আনন্দ দিতে এমন পরিকল্পনা।হাট বসেছে রবিবারে সুতারগাছি পুকুর পাড়ে।
সংঘটনের পক্ষ থেকে জানা গিয়েছে,আসন্ন শারদীয়া উৎসব উপলক্ষে শিমুরালীর টিম বন্ধু গরীব ও দূস্থ ঘরের শিশুদের জন্য নতুন পোশাকের সাথে সাথে তাদের সাজার জিনিস খেলনা ও টিফিনের ব‍্যাবস্থা করা হয়েছে।এক থেকে পনেরো বছর বয়সের শতাধিক শিশু বালক ওবালিকাদের জন্য টিম বন্ধু এই আয়োজন করেছেন।যাতে সকলে এই উৎসব এর আনন্দ উপভোগ করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *