মাংস খাওয়ার বায়না,বাধা দিলে শ্বশুরের অন্ডকোষ ছিঁড়ে নেওয়ার অভিযোগ বউমার বিরুদ্ধে।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  মাংস খাওয়ার বায়না,বাধা দিলে শ্বশুরের অন্ডকোষ ছিঁড়ে নেওয়ার অভিযোগ বউমার বিরুদ্ধে,চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার নারকেলদাহা গ্রামে ৷ ইতিমধ্যেই ওই গৃহবধূকে গ্রেফতার করেছে পুলিশ। বাপের বাড়িতে রান্না হচ্ছে মাংস। ফোন আসতেই সেখানে যেতে বায়না ধরে বাড়ির বউ। তবে যখন ফোন আসে সেই সময় তাঁর স্বামী বেরিয়েছেন বাজার করতে। স্বামীকে ফোন করে ওই গৃহবধূ জানান তিনি বাপের বাড়ি যেতে চান। কিন্তু, স্বামী তাঁর কথা শোনা মাত্রই জানান তিনি মাংস কিনে নিয়ে যাচ্ছেন। তাই আর বাপের বাড়ি যাওয়ার দরকার নেই। স্বামীর কথা শুনে তেলেবেগুনে জ্বলে ওঠেন ওই মহিলা। বাড়িতেই চিৎকার চেঁচামেচি শুরু করে দেন। গালিগালাজও করতে থাকেন বলে খবর। এই দিকে বাড়ির বউয়ের এই রণংদেহি মূর্তি দেখে তাঁকে থামাতে যান শ্বশুর। আর তখনই ওই গৃহবধূ শ্বশুরের অন্ডকোষ ধরে হ্যাঁচকা টান মারেন বলে অভিযোগ। ছিঁড়ে বেরিয়ে যায় অন্ডকোষ । মূহূর্তেই মাটিয়ে লুটিয়ে পড়েন শ্বশুর। যন্ত্রণায় চিৎকার শুরু করে দেন। এই ঘটনায় স্থানীয় এলাকায় যথেষ্ট শোরগোল পড়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *