জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- সামনেই দীপাবলির উৎসব সাড়া বছর কৃষি কাজ করলেও শ্যামা পুজোর সময় দুটো বাড়তি টাকা রোজগারের আসায় এবারেও মাটির প্রদীপ তৈরী করছে মৃৎশিল্পী নোনিগোপাল পাল।
তবে নেই সেই আগের উৎসাহ।
মাটি হাতে কাজের ফাঁকে নিজেই ব্যাখ্যা দিলেন উৎসাহ কমে যাবার। আগে দীপাবলি উৎসবের জন্য ৩৫ হাজার মাটির প্রদীপ তৈরী করা হতো, অথচ আজ ২০ হাজার করেও পুরোটা বিক্রি হয়না, যার একমাত্র কারণ বাজারে চাহিদা বেড়েছে আধুনিক টুনি ও টুনির মায়ের। ননীগোপাল বাবু বলেন, আগের মতো আর চাহিদা নেই মাটির প্রদীপের।
বাজার ছেয়ে গিয়েছে আধুনিক টুনি ও টুনির মায়ে, তলানিতে ঠেকেছে মাটির প্রদীপের চাহিদা ।












Leave a Reply