পার্টি অফিসে ঝুলছে তালা, অফিসের বাইরে বসেই কাজ করলেন তৃণমূল কাউন্সিলর।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- বর্ধমান শহরের ছয় নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের খবর আমরা দেখিয়েছিলাম। সেই রকমই বর্ধমান শহরে ছ নম্বর ওয়ার্ডে আরো এক গোষ্ঠীদ্বন্দ্বের ইঙ্গিত দেখা গেল। বর্ধমান শহরের ৬ নম্বর ওয়ার্ডের ভদ্রপল্লী এলাকা যেখানে তৃণমূল কংগ্রেসের একটি কার্যালয়ে রয়েছে। এই কার্যালয়ে প্রত্যেক রবিবার এসে উপস্থিত হন ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সিমরান বাল্মিকী। কিন্তু এই পার্টি অফিসেই ঝুলানো ছিল তালা পার্টি অফিসের বাইরেই বসে কাজ করতে হলো কাউন্সিলর কে। পার্টি অফিসে কেন তালা ঝুলছে এই বিষয়ে স্থানীয় কাউন্সিলার সিমরন বাল্মিকীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি এসে দেখলাম এখানে পার্টি অফিসের তালা দেওয়া আছে। পার্টি অফিস কেউ খুলে দিল না। তারা হয়তো চায় না আমি মানুষকে পরিষেবা কিন্তু আমি মানুষকে পরিষেবা দিতে অঙ্গীকারবদ্ধ। এখানে কিছু তৃণমূল কংগ্রেস কর্মী আছে তারাই এই পার্টি অফিস চালায় কিন্তু আমাকে আজকে তারা এই তালা খুলে দেয় নি। প্রত্যেক রবিবারই আমি এই পার্টি অফিসে আসি কিন্তু পুজোর ছুটির জন্য কিছুদিন আমি আসিনি তারপরই দেখছি এইরকম পার্টি অফিসে তালা ঝুলানো। ছ নম্বর ওয়ার্ডের এক তৃণমূল কর্মী বলেন, এই পার্টি অফিসে সমস্ত চাবি আমার কাছে থাকতো কিন্তু সাত দিন আগে আমার কাছ থেকে পার্টি অফিস এবং পার্টি অফিসের ভেতরে আলমারি চাবি আমাদের অফিসের সেক্রেটারি শিবনাথ চ্যাটার্জি তিনি নিয়ে নেন। আমাকে কাউন্সিলর আজকে সকালে যখন ফোন করে তখন আমি শিবনাথ চ্যাটার্জি কে ফোন করি তিনি বলেন আমার কাছে চাবি নেই অন্যজনের কাছে চাবি আছে সঙ্গে তাকেও ফোন করা হয় কেউ বলে আমার কাছে চাবি নেই। আজ সন্ধ্যেবেলা যখন কাউন্সিলর উপস্থিত হয় তখন আমি চাবি আনতে পাঠাই কিন্তু শিবনাথ চ্যাটার্জি আমার চাবি দেয়নি। তারা কেন এরকম করছে আমার জানা নেই। আমাদের কাউন্সিলর মানুষকে ভালো পরিষেবা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *