রানাঘাট পুরসভা প্রাঙ্গনে আয়োজিত হয় সৌমিত্র চট্টোপাধ্যায় শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- বিশিষ্ট অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের আজ তৃতীয় প্রয়াণ দিবস। আজকের দিনে বাংলা চলচ্চিত্র জগতে ঘটেছিল মহীরূহ পতন।আজ রানাঘাট পুরসভা প্রাঙ্গনে আয়োজিত হয় সৌমিত্র চট্টোপাধ্যায় শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। বৈশাখী কালচারাল ইউনিটের ব্যবস্থাপনায় এবং ত্রিবর্ণের সহযোগিতায় এদিনের অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানের প্রথমেই সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা জানান উপস্থিত জনেরা। আলোচনা হয় সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবনী ও কর্মজীবন নিয়ে। উপস্থিত ছিলেন রানাঘাট পুরসভার পুরপ্রধান কোশলদেব বন্দ্যোপাধ্যায় ও রানাঘাট পুরসভার কাউন্সিলরবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *