ডিউটিরত অবস্থায় নিজের সার্ভিস বন্দুক থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করল এক বি এস এফ জওয়ান।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা:- ডিউটিরত অবস্থায় নিজের সার্ভিস বন্দুক থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করল এক বি এস এফ জওয়ান। আজ ভোরে ঘটনাটি ঘটেছে দক্ষিন দিনাজপুর জেলার পতিরাম থানার গোপালবাটি অঞ্চলের ভারত-বাংলাদেশ সীমান্তের কুমারগ্রামে।জানা গেছে ৬১ নম্বর বি এস এফ এর মৃত জওয়ানের নাম সুভাষ চান্দা।খবর পেয়ে পতিরাম থানার পুলিশের পাশাপাশি পতিরামের বি এস এফ এর সদর দফতরের আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে তদন্তে নামে।পুলিশ দেহটি উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে বলে পুলিশ সুত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *