ফের বড় আন্দোলনের হুমকি দিলেন প্রাক্তন কেএলও জঙ্গি ও লিঙ্কম্যানরা।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- ফের বড় আন্দোলনের হুমকি দিলেন প্রাক্তন কেএলও জঙ্গি ও লিঙ্কম্যানরা। চাকরির দাবি নিয়ে সোমবার জলপাইগুড়ি জেলা পুলিশ প্রশাসনের দ্বারস্থ হন তারা। অভিযোগ, মুখ‍্যমন্ত্রী
মমতা ব‍্যানার্জি তাদের চাকরির আশ্বাস দিলেও এখন‌ও পর্যন্ত ৪৪২ জন প্রাক্তন কেএল‌ও এবং লিঙ্ক‌ম‍্যানদের চাকরি দেওয়া হয়নি।
অবিলম্বে গ্রুপ ডি সহ বিভিন্ন পদে সরকারি চাকরি দেওয়ার দাবি তোলেন প্রাক্তন কেএলও জঙ্গি ও লিঙ্কম্যানরা। এই দাবিগুলো নিয়ে এদিন জলপাইগুড়ি জেলা পুলিশ সুপারের দপ্তরে এসে একটি স্মারকলিপি তুলে দেন তারা। কেএলও জঙ্গি আন্দোলনের অন‍্যতম প্রাক্তন মহিলা নেত্রী জ‍্যোৎস্না রায় বলেন, তাদের সংগঠনের অনেকে ইতিমধ্যেই সরকারি চাকরি পেয়েছে। তবে আরও ৪০০ জনের বেশি প্রাক্তন কেএলও ও লিঙ্ক‌ম‍্যানের চাকরি হয়নি। অবিলম্বে সমস্ত প্রাক্তন কেএলও এবং লিঙ্কম‍্যানদের স্থায়ী চাকরির ব‍্যবস্থা না করা হলে গোটা উত্তর‌বঙ্গ জুুড়ে আন্দোলন শুরু হবে বলে হুমকি দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *