টেট পরীক্ষার্থীদের শাখা পলা খুলে রাখার ঘটনায় হিন্দু মেয়েদের ধর্মীয় ভাবে আঘাত দেওয়ার অভিযোগ তুলে বুনিয়াদপুর শহর জুড়ে বিরাট মিছিল আয়োজিত হয় বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:-গত রবিবার টেট পরীক্ষা চলাকালীন দিনহাটা সহ অন্যান্য জায়গায় মহিলা টেট পরীক্ষার্থীদের শাখা পলা খুলে রাখা হয় । এরই পরিপ্রেক্ষিতে বুধবার হিন্দু মেয়েদের ধর্মীয় ভাবে আঘাত দেওয়ার অভিযোগ তুলে বুনিয়াদপুর শহর জুড়ে বিরাট মিছিল আয়োজিত হয় বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে। উপস্থিত ছিলেন মহিলা মোর্চার জেলা সম্পাদিকা শিখা সরকার তরু সহ অন্যান্য নেতৃত্বরা। অবিলম্বে মুখ্যমন্ত্রী সমগ্র বিষয়টি নিয়ে জবাব না দিলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন বিজেপি মহিলা মোর্চার সদস্যরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *