ইন্দাসের গোবিন্দপুরে ইতু সংক্রান্তিতে বাড়িতে বাড়িতে পিঠা উৎসবের এক খণ্ড চিত্রই বাঙালির চিরাচরিত সংস্কৃতি।

বাঁকুড়া, আব্দুল হাই:-  সংক্রান্তি মানেই পিঠেপুলির উৎসব।আজ থেকে শুরু হয়ে গেল বাড়িতে বাড়িতে পিঠা বানানোর ধুম। আজ ইতু সংক্রান্তি আর সংক্রান্তির কথা শুনলেই পেটটা কেমন খাই খাই করে। গ্ৰাম বাংলার বাড়িতে বাড়িতে একটু উঁকিঝুঁকি মারলেই চোখে পড়ে পিঠা উৎসবের প্রস্তুতি। সেই রকমই একখণ্ড চিত্র উঠে এলো বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের গোবিন্দপুর গ্রামের বাড়িতে বাড়িতে। মহিলারা সকাল সকাল ঘুম থেকে উঠে ব্যস্ত হয়ে পড়েছেন আসকে,বাটিসাপটা ও সুরুচাকলি পিঠা বানাতে। শীতের মিঠে রোদ পিঠে নিয়ে জমিয়ে বসবে তারপর ভোজন আর এটাই ভারতীয় সংস্কৃতির একটা উল্লেখযোগ্য অধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *