উৎসব মুখর পরিবেশে নবীন বরণ ও পুনর্মিলনী উৎসব আকুই কমলাবালা উইমেন্স মহাবিদ্যালয়ে।

আবদুল হাই, বাঁকুড়াঃ-  এসো হে নবীন, ভেদাভেদ ভুলে নবীন বা প্রবীন সোনামাখা সোনালী বরণ ডালায়,সাজিয়েছি আজ হে নবীন তোমাদেরি শুভেচ্ছায়।পলাশ ফুল দিয়ে দিয়ে যেমন বসন্তকে বরণ করে নেওয়া হয় ঠিক তেমনি আজ বাঁকুড়া জেলার ইন্দাস আকুই কমলাবালা উইমেন্স মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের নবাগত ছাত্রীদের বরণ করলো প্রবীন ছাত্রীরা। সেইসাথে প্রাক্তনীদের সম্বর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানের শুরুতেই নবীন ও প্রাক্তনীদের চন্দনের ফোঁটা ও গোলাপ ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।এদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে সারাদিন ধরে চলে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। নবাগত,প্রবীন ও প্রাক্তনীদের চোখে মুখেও ছিল খুশির ঝিলিক।সমগ্ৰ অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ছাত্রী প্রিয়া চক্রবর্তী। এছাড়াও এদিন বাংলা বিভাগের দেওয়াল পত্রিকা প্রথম আলো প্রকাশিত হল।প্রকাশ করেন বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ড. নজরুল ইসলাম ও অধ্যাপিকা রাজশ্রী রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *