২২তম কৃষি, স্বাস্থ্য ও সার্বিক শিক্ষা সচেতনতা মেলা শুভ উদ্বোধনে পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ সভাপতি মন্তেশ্বরে ।

নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান:-  পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের পুটশুরী গ্রামের মানব সেবা কেন্দ্র নামে একটি সংস্থার পরিচালনায় পুটশুরী গ্রামবাসী সহ এলাকাবাসীর সহযোগিতায় পুটশুরী ফুটবল খেলার মাঠে কৃষি ,স্বাস্থ্য ও সার্বিক শিক্ষা মেলা নাচ গানের অনুষ্ঠানের মধ্য দিয়ে, ফিতে কেটে, শুভ উদ্বোধন করেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা সাহা, ও পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আহমেদ হোসেন শেখ ।
এই মেলাটি এবার ২২ তম বছরে পদার্পণ করে । মেলা সাত দিন ধরে চলবে। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা সাহা, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আহমেদ হোসেন শেখ, পুটশুরী গ্রাম পঞ্চায়েতের প্রধান মোস্তাক আহমেদ শেখ, বামুনপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান রিম্পা রজক উপপ্রধান সহ এলাকার বিশিষ্ট শিক্ষক ও বিশিষ্ট মানুষজনেরা।
মেলায় উদ্বোধনে এসে বিশিষ্টজনেরা বক্তৃতার মাধ্যমে মেলার তাৎপর্য তুলে ধরেন।
মেলার প্রধান উদ্যোক্তা সত্যেন্দ্রনাথ দত্ত জানান, মেলায় মা ও শিশুদের স্বাস্থ্যের উপর সচেতনতার আলোচনা, স্বচ্ছতার উপড় সচেতনতার আলোচনা, কৃষি নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা , স্বেচ্ছায় রক্তদান শিবির, বাংলা লোকসংস্কৃতি হারিয়ে যাওয়া রাত্রিতে যাত্রাপালা, বাউল গান সহ প্রত্যেকদিন আলাদা আলাদা অনুষ্ঠানের মধ্য দিয়ে সাত দিন ধরে এই মেলা অনুষ্ঠানটি হবে।
মেলা উদ্বোধনের শেষে বর্ধমানের নটরাজ নৃত্যকলা কেন্দ্র থেকে করোনা সচেতনতার নিয়ে একটি ছোট্ট নাটক হয়।
মেলায় স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে ভারত সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রকের পশ্চিমবঙ্গ শাখর পক্ষ থেকে একটি সেমিনার প্রদর্শনীর স্টল খোলা হয়েছে। প্রদর্শনী স্টলে বাংলার স্বাধীনতা সংগ্রামীদের আত্ম বলিদানের জিবনী তুলে ধরা হয়েছে। এছাড়া মেলায় কৃষির স্টল, স্বাস্থের স্টল, সহ বাচ্চাদের নানান রকম অনেক খেলাধুলার জন্য দোকান , খাবারের দোকানও বসেছে নানান প্রকারের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *