নিজস্ব সংবাদদাতা, মালদা: দুর্নীতি রাজনীতি তোষণ বঞ্চনা মুক্ত এবং কর্মসংস্থান যুক্ত শিক্ষা ব্যবস্থার লক্ষ্যে এক পদযাত্রা অনুষ্ঠিত হলো মালদা শহরজুড়ে। শিক্ষা সংস্কৃতি সুরক্ষা মঞ্চ মালদা জেলা কমিটির উদ্যোগে সোমবার দুপুরে মালদা টাউন হল থেকে এই পদযাত্রা শুরু হয়। গোটা মালদা শহর পরিক্রমা করে ফোয়ারা মোড়ে এসে শেষ হয়। সেখানে বেশ কিছুক্ষনের জন্য অবস্থান বিক্ষোভ করেন সংগঠনের ছাত্র-ছাত্রীরা। দুর্নীতি রাজনীতি তোষণ বঞ্চনা মুক্ত এবং কর্মসংস্থান যুক্ত শিক্ষা ব্যবস্থার লক্ষ্যে শিক্ষা বাঁচাও অভিযানের ডাক দেওয়া হয়েছে। তারই অঙ্গ হিসাবে আজ মালদায় এই পদযাত্রা অনুষ্ঠিত হয়।
দুর্নীতি রাজনীতি তোষণ বঞ্চনা মুক্ত এবং কর্মসংস্থান যুক্ত শিক্ষা ব্যবস্থার লক্ষ্যে এক পদযাত্রা অনুষ্ঠিত হলো মালদা শহরজুড়ে।












Leave a Reply