তৃণমূল কংগ্রেস ছেড়ে শতাধিক কর্মী সমর্থক বিজেপিতে যোগদান করল মানিকচকে।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-তৃণমূল কংগ্রেস ছেড়ে শতাধিক কর্মী সমর্থক বিজেপিতে যোগদান করল মানিকচকে।
মানিকচক ব্লকের চৌকি মিদ্দাপুর এবং এনায়েতপুর অঞ্চল থেকে ১০০ জন সংখ্যালঘু তৃণমূল কর্মীর সমর্থক সোমবার মানিকচক ব্লক বিজেপি কার্যালয় দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক গৌড়চন্দ্র মন্ডল এর হাত ধরে যোগদান করেন। সবার হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দলে আহ্বান জানান গৌড় বাবু।
এই বিষয়ে গৌরচন্দ্র মন্ডল বলেন বিজেপি দল সাম্প্রদায়িক না। তারই প্রমাণ আজকের সংখ্যালঘু ভাই-বোনদের যোগদান। তৃণমূলের উপর আস্থা হারিয়ে আজ সংখ্যালঘু প্রায় ১০০ জন মহিলা পুরুষ বিজেপিতে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। আগামী পঞ্চায়েত ভোটে ব্যাপক প্রভাব পড়বে মানিকচকে এই যোগদানের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *