দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে সায়নী ঘোষের সভাকে সাফল্যমন্ডিত করে তোলার উদ্দেশ্যে জোর কদমে প্রস্তুতি শুরু করেছে দলীয় নেতৃত্ব। উল্লেখ্য পঞ্চায়েত নির্বাচনের আগে আগামী ২৮ এবং ২৯ শে ডিসেম্বর দক্ষিণ দিনাজপুর জেলায় আসতে চলেছেন রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ। জেলার পতিরাম মাঠে সায়নী ঘোষের বিরাট কর্মী সম্মেলন আয়োজিত হবে। দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন ব্লক এবং শহর জুড়ে ইতিমধ্যেই জোর কদমে প্রস্তুতি শুরু হয়েছে সায়নী ঘোষের আসন্ন সভাকে কেন্দ্র করে। সোমবার রাত্রে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌরসভার ৬,৭ এবং ৮ নম্বর ওয়ার্ডে যুব তৃণমূল কংগ্রেসের কর্মী সভা আয়োজিত হয়। দক্ষিণ দিনাজপুর জেলায় সায়নী ঘোষের সভাকে সাফল্যমণ্ডিত করে তুলতে যুব তৃণমূলের এই বিশেষ সভার আয়োজন বলে দলীয় সূত্রে জানা গেছে। এদিনের এই বিশেষ কর্মীসভায় উপস্থিত ছিলেন শহর যুব তৃণমূল সভাপতি স্বাধীন সরকার, বুনিয়াদপুরের পৌর প্রশাসক অখিল চন্দ্র বর্মন, উপ পৌর প্রশাসক জয়ন্ত কুন্ডু, বুনিয়াদপুর শহর তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি কমল সরকার, কাউন্সিলর বিশ্বনাথ সরকার সহ দলীয় অন্যান্য নেতৃত্বরা। পঞ্চায়েত নির্বাচনের আগে সায়নী ঘোষের সভা দক্ষিণ দিনাজপুর জেলায় কর্মীদের মনবল অনেকাংশেই বৃদ্ধি করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
সুকান্ত মজুমদারের গড় হিসেবে পরিচিত দক্ষিণ দিনাজপুর জেলায় পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভা নেত্রী সায়নী ঘোষের আগমন বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন জেলাবাসী।
পঞ্চায়েত নির্বাচনের আগে সায়নী ঘোষের সভাকে কেন্দ্র করে জোর কদমে প্রস্তুতি দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে।












Leave a Reply