আবাস যোজনার ঘরের দুর্নীতির অভিযোগ তুলে পথ অবরোধ বুনিয়াদপুরে বামেদের।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- আবাস যোজনার ঘরের ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে বুনিয়াদপুরে বামেদের জাতীয় সড়ক অবরোধ। জানা গেছে বুধবার আবাস যোজনার দুর্নীতির অভিযোগ তুলে বংশীহারী বিডিও অফিসে বামেদের ডেপুটেশন কর্মসূচি ছিল। দলীয় নেতৃত্বের অভিযোগ আগে থেকে ৮জন নির্ধারিত সদস্য ডেপুটেশন কর্মসূচি অংশগ্রহণ করবেন বলে জানানো হলেও। ৫ জনের বেশি সদস্যকে ডেপুটেশন কর্মসূচিতে ঢুকতে বাধা দেওয়া হয় বিডিও অফিসে। এরপরই ক্ষোভে ফেটে পারেন বাম নেতৃত্বরা। মালদা থেকে বালুরঘাট গামী ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন বাম সমর্থকরা। বহু দূর-পাল্লার গাড়ি দাঁড়িয়ে পড়ে। পরবর্তীতে ডেপুটেশন জমা নেওয়া হলে এবং দাবি পূরণের আশ্বাস দেওয়া হলে পথ অবরোধ উঠে যায়।
বাইট, সকিরুদীন আহমেদ (সংগঠনের জেলা কমিটির সদস্য)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *