গঙ্গারামপুরে রাতের অন্ধকারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একাধিক দোকান।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:-  রাতের অন্ধকারে পরপর সাত থেকে আটটি দোকান অগ্নি দগ্ধ হলো কাশিমপুর এলাকায়। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার কাশিমপুর এলাকায় এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বৃহস্পতিবার সকালে। যদিও কি কারনে আগুন লেগেছে তা এখনো স্পষ্ট নয়। বাসিন্দাদের অনুমান শর্ট সার্কিট জনিত কারণেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। ক্ষতিগ্রস্ত দোকানদারেরা সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন। বেশি রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় বিষয়টি তৎক্ষণাৎ কারোরই নজরে আসেনি। দেরিতে খবর পাওয়ার কারণে দমকল কর্মীরাও আসতে অনেকটা সময় নেয়। এলকা জুড়ে ব্যাপক চঞ্চলা ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *