বৃহস্পতিবার সাত সকালে গাছ থেকে উদ্ধার হলো একে ব্যাক্তির ঝুলন্ত মৃতদেহ।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বৃহস্পতিবার সাত সকালে গাছ থেকে উদ্ধার হলো একে ব্যাক্তির ঝুলন্ত মৃতদেহ।জানা গেছে, মৃত ওই ব্যাক্তির নাম জীবন হেমব্রম(৫০)। বাড়ি বালুরঘাট ব্লকের নকশা এলাকায়৷ জানা যায়,দীর্ঘদিন ধরে বানিয়াপাড়া এলাকায় অবস্থিত ইটভাটাতে কাজ করে আসছে।এদিন সকালে বিষয়টি নজরে আসতে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনায় খবর দেওয়া হয় বালুরঘাট থানার পুলিশকে। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে বালুরঘাট মর্গে পাঠায়। পাশাপাশি পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *