দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য ভবনের প্রাঙ্গনে একটি পথনাটকের আয়োজন HIV-AIDS সম্পর্কে সচেতন করতে।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:-  জেলার মানুষকে HIV-AIDS সম্পর্কে সচেতন করতে দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বিশেষ আনুষ্ঠা। গত পয়লা ডিসেম্বর বিশ্ব AIDS দিবসের দিন থেকেই বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেই কর্মসূচির অংশ হিসেবে বুধবার বিকেলে দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য ভবনের প্রাঙ্গনে একটি পথনাটকের আয়োজন করল দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দপ্তর। জানা গেছে জেলায় তিনটি দল জেলার বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষকে HIV-AIDS সম্পর্কে সচেতন করতে লোকসংস্কৃতি, পথনাটক সহ বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে তাদের প্রচার অভিযান চালাচ্ছে। জানা গেছে আগামী ৩১শে ডিসেম্বর পর্যন্ত এই কর্মসূচি চালাবে দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দপ্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *