আবার পেছালো সুকান্ত – শুভেন্দুর জনসভার তারিখ, সাংবাদিক সম্মেলনে জানালেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি সভাপতি স্বরূপ চৌধুরী।

বালুরঘাট; দক্ষিণ দিনাজপুর:-আবার পেছালো সুকান্ত – শুভেন্দুর জনসভার তারিখ। আগামী ৩০ ডিসেম্বর বালুরঘাটে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জনসভার কথা ছিল। তা পিছিয়ে আগামী ৩ জানুয়ারি হবে বলে এদিন এক সাংবাদিক সম্মেলনে জানালেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি সভাপতি স্বরূপ চৌধুরী। তবে জনসভা নয়, আবাস যোজনার দুর্নীতি সহ বিভিন্ন দাবি নিয়ে দক্ষিণ দিনাজপুর জেলা শাসক কে ডেপুটেশন ও বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত থাকবেন সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারী।
এদিন বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী জানান, আগামী ৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কোলকাতা সফরে আসার কথা রয়েছে। সেদিন সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রীর সফর থাকায় কলকাতায় থাকবেন। তাই বালুরঘাটের কর্মসূচি ৩ জানুয়ারি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *