বধূ নির্যাতন, খুনের চেষ্টা সহ একাধিক মামলায় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপককে গ্রেফতার করে বালুরঘাট থানার পুলিশ।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বধূ নির্যাতন, খুনের চেষ্টা সহ একাধিক মামলায় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপককে গ্রেফতার করে বালুরঘাট থানার পুলিশ। ধৃত অধ্যাপকের নাম তাপস পাল। তিনি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভূগোলের অধ্যাপক। এদিন অভিযুক্ত অধ্যাপক কে বালুরঘাট আদালতের তোলার পর বিচারক 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

অভিযুক্ত অধ্যাপক তাপস পালের স্ত্রী বালুরঘাটের বাসিন্দা। তিনি ওই একই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপিকা। তিন বছর আগে তাদের বিয়ে হয়। অভিযুক্ত অধ্যাপকের স্ত্রী এর অভিযোগ, বিয়ের আগে থেকেই তার স্বামীর প্রেমিকা ছিল, তা গোপন করে তিনি বিয়ে করেন। বিয়ের প্রথম রাত থেকেই তার ওপর অত্যাচার শুরু হয় বলে তিনি জানান। পরবর্তীতে স্বামীর প্রেমিকার বিষয়ে জানতে পারায়, শুরু হয় মারধরসহ অকথ্য অত্যাচার। পরপর দুবার তাকে খুনের চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এমনকি স্ত্রীর সামনেই প্রেমিকাকে ঘরে ঢুকিয়ে শারীরিক সম্পর্ক করা হয়। প্রতিবাদ করলে স্বামী এবং তার প্রেমিকা দুজনেই মারধর করেন তাকে। জানা গিয়েছে অধ্যাপক এর প্রেমিকা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন, বর্তমানে বিশ্বভারতীর ছাত্রী। অধ্যাপকের স্ত্রী এর আরো অভিযোগ, বেশি নম্বর দেওয়ার নাম করে বিভিন্ন ছাত্রীর সাথে যৌন সম্পর্ক করতেন তার স্বামী। এছাড়াও ওই অধ্যাপকের বিরুদ্ধে স্ত্রী এর বাপের বাড়ি থেকে বাড়ি তৈরিতে টাকা নেওয়ার এবং গাড়ি কেনার জন্য টাকা নেওয়ার চাপ দেওয়া হয়। মারধর এবং অত্যাচার সহ্য করতে না পেরে ওই মহিলা বর্তমানে বালুরঘাটে বাপের বাড়িতে রয়েছেন। গত দুদিন আগে তিনি স্বামীর নামে বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করেন। বালুরঘাট থানার পুলিশ গতকাল রাতে রায়গঞ্জ থেকে অভিযুক্ত অধ্যাপক তাপস পাল কে গ্রেফতার করে আনে। এদিন তাকে বালুরঘাট আদালতে তুলে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন করে। বালুরঘাট আদালতের মুখ্য বিচার বিভাগীয় বিচারক ধৃতের পাঁচ দিনের পুলিশি রিমান্ড দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *