যাত্রীবাহী বাস ও প্রাইভেট গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল প্রাইভেট গাড়ি চালকের, চাঞ্চল্য কেশপুরের পঞ্চমী এলাকায়।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  যাত্রীবাহী বাস ও প্রাইভেট গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল প্রাইভেট গাড়ির চালকের, আহত হয়েছে বেশ কয়েকজন বাস যাত্রী, ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের পঞ্চমী এলাকায়, স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার বিকেল নাগাদ মেদিনীপুর থেকে ঘাটাল গামী একটি যাত্রীবাহী বাস কেশপুরের রাজ্য সড়ক ধরে যাওয়ার পথে পঞ্চমী এলাকায় প্রাইভেট গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়, এই ঘটনায় মৃত্যু হয় প্রাইভেট গাড়ির চালক নবজীবন মন্ডল নামে ৪৫ বছরের এক ব্যক্তির, বাড়ি চন্দ্রকোনার গাজীপুর এলাকায়, আহত হয় বেশ কয়েকজন বাস যাত্রী, ইতিমধ্যেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে কেশপুর থানার পুলিশ, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *