গাছ থেকে ৩ ফুট অজগর সাপ উদ্ধার।

খয়রাশোল, সেখ ওলি মহম্মদঃ- গাছের ওপরে ৩ ফুট দৈর্ঘ্যের অজগর সাপ দেখে সকলেরই চক্ষুচড়কগাছ। বীরভূম জেলার খয়রাশোল ব্লকের বাবুইজোড় এলাকার শ্রীরামপুর গ্রামের বাসিন্দা শাহরুখ খানের বাড়ির খামারের একটি গাছের ওপরে ছিল ৩ ফুট দৈর্ঘ্যের অজগর সাপের বাচ্চা। বাড়ির লোকজন খয়রাশোল বিট অফিসে খবর দেন। তারপর বিট অফিস থেকে সর্পপ্রেমী অমিত শর্মাকে খবর দেওয়া হয়। তিনি তড়িঘড়ি আসেন বাবুইজোড় এলাকার শ্রীরামপুর গ্রামে। সেখানে তিনি গাছের ওপরে থাকা অজগরটিকে উদ্ধার করেন। আগামীকাল অজগর সাপটিকে বনদপ্তরের সহযোগিতায় অনুকূল পরিবেশে ছেড়ে দেওয়া হবে বলে জানান সর্পপ্রেমী অমিত শর্মা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *