গাড়িতে তল্লাশি চালিয়ে হাঁসখালি থানার পুলিশ উদ্ধার করল চারটে আগ্নেয়াস্ত ও ৭ রাউন্ড গুলি।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- হাঁসখালি থানার হাজড়াতলায় রাত্রি ১০ টা নাগাদ নাকা চেকিং এর সময় একটি চারচাকা গাড়িতে তল্লাশি চালিয়ে হাঁসখালি থানার পুলিশ উদ্ধার করল চারটে আগ্নেয়াস্ত ও ৭ রাউন্ড গুলি। আগ্নেয়াস্তর মধ্যে তিনটি ওয়ান সাটার ও একটি নাইন এম এম পিস্তল। এই ঘটনায় পুলিশ গ্রেফতার করেছে এরশাদ মন্ডল (৩৭) সাধন মন্ডল(৪২) এবং সাহিন মন্ডল (১৮)।আজ তাঁদের রানাঘাট মহকুমা আদালতে তোলা হবে । এরশাদ ও সাধন মন্ডলের নামে আগেও দুষ্কৃতী কর্মের সঙ্গে যোগাযোগের ঘটনা আছে বলে পুলিশি সূত্রে খবর । এই ঘটনায় পুলিশ পুলিশি হেফাজতের আবেদন করেছে আদালতের কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *