বিজেপির তরফে ডেপুটেশন।

মালদা; নিজস্ব সংবাদদাতাঃ- প্রধানমন্ত্রী আবাস যোজনায় ব্যাপক দুর্নীতি ও অনিয়ম অভিযোগ তুলে কালিয়াচক-৩ ব্লকের ডেপুটেশন দিলেন বিজেপি নেতৃত্ব।শুক্রবার বিকাল নাগাদ বৈষ্ণবনগর গালর্স স্কুলের সামনে থেকে বিজেপি কর্মী সমর্থকেরা বিশাল মিছিল করে এসে বিডিও অফিসের সামনে জোর হয়।এদিনের ডেপুটেশনে উপস্থিত ছিলেন দক্ষিন মালদা সাংগঠনিক জেলার সভাপতি পার্থ সারথি ঘোষ,দক্ষিন মালদা সংগঠনিক সাধারণ সম্পাদক গৌর চন্দ্র মন্ডল,প্রাক্তন বিধায়ক সাধীন কুমার সরকার সহ অনান্যরা।বক্তব্য চলাকালিন একটি প্রতিনিধি দল বিডিওকে নিজেদের দাবিপত্র তুলে দেন।এবিষয়ে গৌর বাবু বলেন গোটা জেলায় প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর নিয়ে ব্যাপক দুর্নীতি করেছে তৃণমূল।আগামীদিনেও যদি এমন চলতে থাকে।তাহলে আমরা আন্দোলনে নামতে বাধ্য হব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *