১৬ নম্বর জাতীয় সড়কের উপর একটি প্রাইভেট কার উল্টে বিপত্তি আহত দুই। 

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া :- ধুলাগড় ১৬ নম্বর জাতীয় সড়কের উপর নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার উল্টিয়ে গেল। প্রত্যক্ষদর্শীর কাছ থেকে জানা যাচ্ছে কোলাঘাটগামী গাড়িটি ছিল অভিমুখ। গাড়ির গতিবেগ বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা সঙ্গে সঙ্গে ছুটে আসেন ধূলাগড় ট্রাফিক গার্ডের কর্তব্যরত পুলিশ ও পথ চলতি মানুষ। গাড়ির চালক এবং এক যাত্রী আঘাত পেয়েছেন। তাদেরকে পথ চলতি মানুষ ও পুলিশকর্মীর সহযোগিতায় উদ্ধার করে চিকিৎসার জন্য সরকারি স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়। পুলিশের তৎপরতা এবং সাধারণ মানুষের প্রচেষ্টায় দুটি প্রাণ বেঁচে যায় এই নিয়ে সাময়িক যানজটে সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *