আবদুল হাই, বাঁকুড়াঃ কুয়াশায় আচ্ছন্ন বাঁকুড়ার ইন্দাসের বিভিন্ন এলাকা। রাস্তাঘাট ঘন কুয়াশায় ঢেকে আছে। গ্ৰাম গঞ্জের পথঘাট ভিজেছে পৌষের ঘন কুয়াশার শিশিরবিন্দুতে। বৃষ্টির ফোঁটার মতো শিশির পড়ে ভিজে গেছে রাস্তাঘাট। সকাল সাড়ে ছয়টার সময়ও রাস্তা দেখা দেখা যায়নি। গাছগাছালি ভরা প্রকৃতিও কুয়াশায় ঢেকে আছে।এত কুয়াশা যে পাশের গ্ৰাম দেখা যাচ্ছে না।রাস্তায় ঘন কুয়াশার কারণে মাঝে মাঝে গাড়ি দাঁড়িয়ে পড়তে দেখা গেল।
কুয়াশায় ঢাকা ইন্দাসের পথঘাট।












Leave a Reply