উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ- কালিয়াগঞ্জ পৌর বিনোদন পার্কের সামনে বিক্ষোভ বিজেপির। উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ হাসপাতাল পাড়া অবস্থিত পৌর বিনোদন পার্কের সামনে বিক্ষোভ পার্কের প্রবেশ টিকিট মূল্য নিয়ে ৫ টাকা থেকে ১০ টাকা করার জন্য। কালিয়াগঞ্জ পৌর বিনোদন পার্কের প্রথমে ফ্রি ছিলো,তারপরে কিছুদিন যাওয়ার পর পৌর বিনোদন পার্ক সুন্দর করে সাজানো গোজানো পরে প্রবেশ মূল্য করা হয় ৫ টাকা করা হয় সর্বস্তরের মানুষের কথা চিন্তা করে পৌর প্রশাসক। কিন্তু নতুন নবনির্বাচিত তৃণমূল কংগ্রেসের পৌরপতি বোর্ড ৬ মাস হতে না হতে সব কিছু ডবল হতে শুরু হয়েছে।হঠাৎই কালিয়াগঞ্জ পৌরসভার পুরো বোর্ড পৌর বিনোদন পার্কের টিকিট মূল্য এক লাফে ৫ টাকা থেকে ১০ টাকা করে দেওয়া হয়। বিজেপি শহর সভাপতি গোরাঙ্গো দাস বলনে অতিসত্বর প্রবেশ মূল্য না কমালে কালিয়াগঞ্জ বাসি ও শিশু দের স্বার্থে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন।তিনি আরো জানান বিরোধী ছয়জন বিজেপি কাউন্সিলর দের সাথে কোন আলোচনা না করেই তাদেরকে অন্ধকারে রেখে নবনির্বাচিত তৃণমূলের বোর্ড একাই সিদ্ধান্ত নেয় এই পৌরসভারর পৌর বিনোদন পার্কের যার প্রবেশ মূল্য ১০ টাকা বৃদ্ধি। এখন দেখার বিষয় কালিয়াগঞ্জ প্রথম বার নবনির্বাচিত তৃণমূলের নতুন বোর্ড কি সিধান্ত নেয়। উত্তর দিনাজপুর থেকে রাধারানী নিউজ।
কালিয়াগঞ্জ পৌর বিনোদন পার্কের সামনে বিক্ষোভ বিজেপির।












Leave a Reply