১ জানুয়ারিতে মুরগির মাংসের দোকানে ভিড় উপচে পড়ল গোবিন্দপুরে।

আবদুল হাই, বাঁকুড়াঃ বিদায় নিয়েছে ২০২২, সুস্বাগতম ২০২৩…. নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য মহানন্দে প্রস্তুত বাঙালি। বর্ষবরণ করতে অনেকে বেরিয়ে পড়ছে পাহাড়, নদী সমুদ্র অথবা জঙ্গলে। উদ্দেশ্য প্রকৃতির কোলে সময় কাটানো আর আচ্ছা করে ভুরিভোজ করে নতুন বছরে তৃপ্তি লাভ করা। বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের গোবিন্দপুর,বাঁধেরপাড় মাংসের দোকানগুলিতে সেই কারণেই লম্বা লাইন। মাছে ভাতে বাঙালির আজকের দিনে মাংস ছাড়া চলবেই না। দেদার বিক্রি হচ্ছে মুরগি আর ছাগলের মাংস। দাম বেশি বা কম হোক সেটা বড় কথা নয়। বড় কথা হল আজ মাংস চায়ই চায়। পিকনিকের জন্য পাঁচ থেকে পঞ্চাশ কেজি পর্যন্ত মাংস বিক্রি হচ্ছে। মাংস বিক্রেতারা এই শীতের মরশুমে এবং ইংরেজি নববর্ষে প্রচুর পরিমাণে লক্ষ্মী লাভ করে থাকেন। এরূপ চিত্র দেখা গেল ইন্দাস ব্লকের গোবিন্দপুর বাঁধেরপাড় এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *