নিজস্ব সংবাদদাতা, মালদাঃ—অবৈধ পোস্ত চাষ নিয়ে সচেতনতা করা হচ্ছে জনসাধারণদের মানিকচক পুলিশ প্রশাসনের তরফে।কিছু অসৎ ব্যাবসায়ী পোস্ত থেকে প্রক্রিয়াকরণের মাধ্যমে তৈরি করছে নেশা জাতীয় দ্রব্য।সেই পোস্ত থেকেই প্রক্রিয়াকরণের মাধ্যমে আঠা জাতীয় মাদকদ্রব্য তৈরি করছে।এর ফলে অনেকেই সেই নেশা জাতীয় দ্রব্য ঘ্রাণ আকারে গ্রহণ করছে। এই নিশা দ্রব্য গ্রহণের ফলে তারা নিজেদের শারীরিক অবস্থার ক্ষতির সঙ্গে সঙ্গে সমাজ কে ও কলুষিত করে।তাই পুলিশ প্রশাসনের তরফে জন সাধারণের মধ্যে সচেতনতা ও অবৈধ পোস্ত চাষের কুফল। মানিকচকের ধরমপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় জন সাধারণকে অবৈধ ভাবে পোস্ত চাষ সম্পর্কে সচেতন করা হয়। মানিকচক থানার আইসি পার্থ সারথি হালদার এর উদ্যোগে আজ ধরমপুরে জনগণকে অবৈধ পোস্ত চাষ বিষয়ে সচেতন করেন মানিক চক থানার এ এস আই শৈলেশ চন্দ্র মন্ডল সহ অন্যান্য পুলিশ কর্মীরা। স্থানীয় জন সাধারণ পুলিশের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
অবৈধ পোস্ত চাষ নিয়ে সচেতনতা করা হচ্ছে জনসাধারণদের মানিকচক পুলিশ প্রশাসনের তরফে।












Leave a Reply