কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: তৃণমূল কংগ্রেসের ২৬ তম প্রতিষ্ঠা দিবস পালিত হলো কোচবিহারে। ওই প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠিত হয় কোচবিহার শহরের দেশবন্ধু মার্কেট সংলগ্ন এলাকায়। এদিন সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ,খোকন মিয়া,পরিমল বর্মন সহ আরও অনেকে।
জানা গেছে,আজ ২৬ বছরে পদার্পণ করল শাসকদল তৃণমূল কংগ্রেস। ১৯৯৮ সালে আজকের দিনে কংগ্রেস থেকে বেরিয়ে তৃণমূল কংগ্রেসের সূচনা করেছিলেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখতে দেখতে ২৫ বছর পার করল তাঁর সেই দল। দলনেত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রবিবার প্রতিষ্ঠা দিবসের দিন সারা রাজ্যের সাথে কোচবিহার জেলার বিভিন্ন প্রান্তে সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে পালন করছে তৃণমূল। কোথাও রক্তদান শিবির,কোথাও বা শীতবস্ত্র প্রদান বা গরীব শিশুদের জন্য ফল-মিষ্টি বিতরণ৷ এইসবের মধ্যে দিয়েই পালিত হবে তৃণমূলের ২৬-তম প্রতিষ্ঠা দিবস৷
এদিন এবিষয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, আজ তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। বিগত ২৫ বছর পর গৌরবের সাথে ২৬ বছরে পদার্পণ করলো। যে ভাবে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে বাংলার অপশাসনের বিরুদ্ধে লড়াই করে ৩৪ বছরের বামফ্রন্ট সরকারকে হটিয়ে দিয়ে ক্ষমতায় বসিয়েছেন বাংলার মানুষ তাদের ধন্যবাদ জানাই।












Leave a Reply