নিয়মিত রেশন দ্রব্য না পাওয়ার অভিযোগ ।

সুদীপ সেন, বাঁকুড়া:- নিয়মিত রেশন দ্রব্য না পাওয়ায় বাঁকুড়া জেলার শালতোড়া ব্লকের তিলুড়ী গ্রামের রেশন ডিলার কল্পনা চ্যাটার্জীর ( WB 033 9100385) বিরুদ্ধে শালতোড়া ব্লকের বিডিও এবং ফুড ইন্সপেক্টরের কাছে লিখিত অভিযোগ করলেন সংশ্লিষ্ট ডিলারের অধীন কয়েকজন উপ ভোক্তা।

তাঁদের অভিযোগ সরকার ঠিকমতো রেশন সামগ্রী সরবরাহ করলেও ওই রেশন ডিলার তা ঠিক মতো দিচ্ছেন না।

এই মর্মে প্রায় ১০০ জনের ওপর উপ ভোক্তা লিখিত ভাবে স্বাক্ষর করে নিজেদের রেশন কার্ড অন্য ডিলারের নিকট স্থানান্তরনের আবেদন করেন।
গ্রাহকদের অভিযোগ ,ইতি পূর্বে ওই ডিলার এইভাবে নিয়মিত রেশন দ্রব্য না দেওয়ার জন্য সাসপেন্ড ও হন।

শালতোড়ার বিডিও মানস কুমার গিরি জানান, তিনি উপ ভোক্তা দের দাবিগুলো জেলার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠাবেন।

শালতোড়া ব্লকের ফুড ইন্সপেক্টর জানান, গ্রাহকদের অভিযোগ পত্র টি তিনি জেলায় সংশ্লিষ্ট দপ্তরে পাঠাবেন।
গ্রাহকগণ সরকারি নিয়মে ফর্ম ফিলাপ করে অন্য ডিলারের কাছে যেতে চাইলে তারা যেতে পারেন বলে তিনি জানান

তিতিবিরক্ত গ্রাহকগণ এই ডিলারের কাছ থেকে অন্য ডিলারের (অরূপ রায়) কাছেই রেশন দ্রব্য নিতে চান বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *