আবাস যোজনায় দুর্নীতি প্রতিবাদে শহীদ মাতঙ্গিনী ব্লকে BJP র বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আবাস যোজনা প্রকৃত মানুষেরা আবাস যোজনা আওতায় নাম নেই আর এই অভিযোগ তুলে শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের BDO অফিসের সামনে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করল বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপি কর্মী সমর্থকেরা মিছিল করে ব্লকের গেটের কাছে আসতেই পুলিশ বিজেপির মিছিল আটকিয়ে দেয়। তখন বিজেপি কর্মী সমর্থকেরা তমলুক মেছেদা রাজ্য সড়ক অবরোধ করে আগুন জালিয়ে বিক্ষোভ দেখায়। অবরোধের জেরে ব্যাপক যানজট সৃষ্টি হয়, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদাই মোতাহীন ছিল তমলুক থানার বিশাল পুলিশ বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *