ময়নার মির্জানগরে ট্রাকের ধাক্কায় মৃত্যু স্কুল ছাত্রের।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ময়নার মির্জানগরে ট্রাকের ধাক্কায় মৃত্যু স্কুল ছাত্রের। গাড়িতে আগুন ক্ষুব্ধ জনতার। পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার বাকচা গ্রাম পঞ্চায়েতের মির্জানগর গ্রামে কয়লা বোঝায় ট্রাকের ধাক্কায় স্কুল ছাত্রের মৃত্যু। মৃত ছাত্রের নাম জয়দেব মন্ডল। মৃত জয়দেব মির্জানগর উচ্চ বিদ্যালয় এর ষষ্ঠ শ্রেণীর ছাত্র। বয়স ১২ বছর সাইকেলে কোর স্কুলে ঢোকার আগেই দ্রুত গতিতে তিওয়ারিমোড় গামি ট্রাক ধাক্কা মারে জয়দেব কে ঘটন স্থলেই মৃত্যু হয় ছাত্রের। উত্তেজিত জনতা ঘাতক লরি টিতে ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দেয়। ঘটনা স্থলে ময়না থানার বিশাল পুলিশ বাহিনী ও রেফ। রাস্তা অবরুদ্ধ। এলাকায় উত্তেজনা। ঘাতক লরির চালক পলাতক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *