চলন্ত ট্রেনে উঠতে গিয়ে বিপত্তি, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রী।

নিজস্ব সংবাদদাতা, মালদা, ২২ জানুয়ারি:- চলন্ত ট্রেনে উঠতে গিয়ে প্রাণ হারাতে বসেছিলেন এক যাত্রী। তবে প্লাটফর্মে উপস্থিত যাত্রী ও রেল সুরক্ষা কর্মীদের তৎপরতায় প্রাণে বেঁচে যান তিনি। শনিবার সন্ধ্যে ছ’টা নাগাদ ঘটনাটি ঘটেছে মালদা টাউন স্টেশনে। রেল সূত্রে খবর, এদিন ডাউন বন্দে ভারত এক্সপ্রেস মালদা টাউন স্টেশন থেকে ছেড়ে যাওয়ার সময় শিবশংকর ব্যানার্জী নামের বছর চল্লিশের এক যাত্রী দৌড়ে ট্রেনে চাপতে যান। তবে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেন ও প্লাটফর্মের ফাঁকা অংশে ঢুকে যান তিনি। উপস্থিত রেলকর্মী ও যাত্রীদের তৎপরতায় রক্ষা পান তিনি। রেলসূত্রে খবর, কোনও ভাবে আহত হননি তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *