প্রকাশ কালি ঘোষাল, হাওড়া :- গতকাল সরস্বতী পূজা উপলক্ষে সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিদ্যার অধিষ্ঠার্থী দেবীর আরাধনার মত্ত ছিলেন ছাত্র-ছাত্রী থেকে শুরু করে ক্লাবের বিভিন্ন সদস্যগন। সকালে চলে দেবীর আরাধনা আজ অর্থাৎ দ্বিতীয় দিনে বিভিন্ন পূজা মন্ডপে চলছে বিভিন্ন অনুষ্ঠান তেমনি সাঁকরাইল থানা অন্তর্গত মানিকপুর ঘোষাল পাড়ার লায়ন স্টার স্পোটিং ক্লাবের পরিচালনায় হল নর নারায়ন সেবা অর্থাৎ খিচুড়ি ভোগ বিতরণ অনুষ্ঠান। এলাকার ছোট থেকে বড় সকলেই চেয়ার টেবিলে বসে মায়ের খিচুড়ি ভোগ গ্রহণ করলেন। দেখতে দেখতে এই ক্লাবের সরস্বতী পূজা ২৩ তম বছর পদার্পণ করল। প্রতি বছরের ন্যায় এ বছরও এই ক্লাব নর নারায়ণ সেবা এবং তার পরের দিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকেন। খিচুড়ি ভোগ খাবার দৃশ্য ধরা পড়লো আমাদের সব খবরের ক্যামেরায়।
সরস্বতী পূজা উপলক্ষে বাণী বন্দনা লায়ন স্টার স্পোর্টিং ক্লাবের উদ্যোগে হল নর নারায়ন সেবা।












Leave a Reply