শিব ঠাকুরের কৃপায় একই মঞ্চে দেখা গেলো শাসক বিরোধীকে।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- শিব ঠাকুরের কৃপায় একই মঞ্চে দেখা গেলো শাসক বিরোধীকে।আলিপুরদুয়ার জেলার ফালাকাটার জটেশ্বর শিবরাত্রির পুজো উপলক্ষে মেলার উদ্বোধনে একই মঞ্চে দেখা গেল বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক তথা ফালাকাটার বিধায়ক ও তৃণমূলের জেলা ও ব্লক নেতৃত্বকে। শিব চতুর্দশী উপলক্ষে ফালাকাটা ব্লকের জটেশ্বরে শিব মন্দিরের মেলার উদ্বোধন করেন ফালাকাটার বিধায়ক দীপক বর্মন,উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান মৃদুল গোস্বামী, জয়গাঁ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান গঙ্গা প্রসাদ শর্মা, সিএডিসির চেয়ারম্যান তথা ব্লক তৃণমূলের সভাপতি সুভাষ চন্দ্র রায়, ফালাকাটা পঞ্চায়েত সমিতির কার্যকারী সভাপতি সন্ধ্যা বিশ্বাস প্রমূখ। প্রতিবছর শিবরাত্রিতে উপলক্ষ শুধু বাংলা নয় ভিনরাজ্য থেকেও ভক্তরা আসেন জটেশ্বরের এই ঐতিহ্যবাহী মেলায়। মন্দির সংলগ্ন গরুহাটির মাঠে চলে ১৫ দিন ধরে বিশাল মেলা।দুই বছর করোনা কাল কাটিয়ে মেলা ঘিরে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। করোনাকাল কাটিয়ে দীর্ঘদিন পর মেলার আয়োজন করতে পারে খুশি উদ্যোক্তারাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *